AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaika Arora: বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...

Malaika Arora: বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন…

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 03, 2024 | 10:58 PM

Share

মালাইকা আরোরা সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্ট করে তাঁর এবং অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উস্কে দিলেন। অভিনেত্রী তথা মডেল তাঁর স্টোরিতে লেখেন 'সাহসের অর্থ আর ভয় পাওয়া নয়- না, সাহসের মানে ভয়কে তোমায় থামাতে দিও না।' তারতর থেকেই আবারও চর্চায় মালাইকার ব্যক্তি সম্পর্কের সমীকরণ।

বাবা হচ্ছেন আরবাজ?
সুরহা খানকে বিয়ে করেন আরবাজ খান। এবার অন্য ছবি এল সামনে। ডাক্তার দেখিয়ে জুটি সোজা ঢুকলেন মিষ্টির দোকানে। তবে কি সুখবর আসছে? তাঁদের দেখেই প্রশ্ন ছুঁড়ে দিলেন পাপারাৎজিরা। যদিও হাসি মুখে উত্তর এড়িয়ে গেলেন জুটি, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে।

এ কী লিখলেন মালাইকা
মালাইকা আরোরা সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্ট করে তাঁর এবং অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উস্কে দিলেন। অভিনেত্রী তথা মডেল তাঁর স্টোরিতে লেখেন ‘সাহসের অর্থ আর ভয় পাওয়া নয– না, সাহসের মানে ভয়কে তোমায় থামাতে দিও না।’ তারতর থেকেই আবারও চর্চায় মালাইকার ব্যক্তি সম্পর্কের সমীকরণ।

বরুণের ছবিতে সলমনের ঝলক
‘বেবি জন’ ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন সলমন খান। তেমনই খবর বলি-অন্দরে। তিনি নাকি অগস্ট মাসে শুটিংও শুরু করবেন ছবির।

ফাওয়াদের বলিউড প্রত্যাবর্তন
পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। ফের তাঁরা অনুমতি পেয়েছেন কাজ করার। ৮ বছর পর ফাওয়াদ খান ফিরছেন বলিউডে। বাণী কাপুরের বিপরীতে কাস্ট করা হয়েছে তাঁকে। চলতি বছর সেপ্টেম্বর মাসে লন্ডনে শুরু হবে শুটিং।

ভিকির আইটেম নাচ
‘ব্যাড নিউজ়’ ছবিতে ‘তৌবা তৌবা’ গানের সঙ্গে নাচলেন ভিকি কৌশল। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি। তিনিও আছেন সেই গানে। গানটি প্রকাশ্যে এসেছে এবং দর্শকের মন ছুঁয়েছে।

এ কাকে চুমু খেলেন দিব্য?
বিদেশ ভ্রমণে গিয়ে কার প্রেমে পড়লেন দিব্যজ্যোতি দত্ত? গলায় পাইথন জড়িয়ে খেলেন চুমু। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখলেন, প্রেমে পড়েছি। ভিডিয়ো দেশে শিউরে উঠলেন একশ্রেণি। ঝড়ের গতিতে ভাইরাল অভিনেতার এই পোস্ট।

কবে আসছে পদাতিক
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। কবে মুক্তি পাচ্ছে ছবি, এতদিনের অপেক্ষার পর মিলল উত্তর। এই বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক। এদিন পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করে যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে মৃণাল সেনের তিনটি বয়সের লুককে তুলা ধরা হয়।

বিদিশার আক্ষেপ
তিনি অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তীর বোন। বিপ্লবকেতন চক্রবর্তীর মেজো মেয়ে। তিনি নৃত্যশিল্পীও। তিনি বিদিশা চক্রবর্তী। সিরিয়ালে অভিনয় করেছেন। কিন্তু ইদানিং কাজ পাচ্ছেন না। তাঁর বক্তব্য, “বিখ্যাত বাবার মেয়ে এবং বিখ্যাত দিদি-বোন থাকাটা আমার কাছে অভিশাপ। কাজই পাচ্ছেন না। সকলে ধরেই নিয়েছেন, আমি কাজ পেয়েই যাব। কিন্তু সে গুড়ে বালি। আমি কাজই পাচ্ছি না এই ধারণার কারণে।”

মাধবীর স্নেহ
‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্নেহ করেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গোটা টলিপাড়া মাধবীকে ‘মাধুদি’ সম্বোধন করেন। কিন্তু প্রসেনজিৎ তাঁকে ডাকেন ‘মাধু আন্টি’ বলে। এর কারণ, প্রসেনজিতের কাছেই প্রথম ‘মা’ ডাক শুনেছিলেন অভিনেত্রী। ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশুশিল্পী প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ফলে তাঁকে পর্দায় বারবারই মা ডাকতেন মাধবী।

Follow Us