Mamata Banerjee: এবার ঋতব্রত-কাকলিদের সরাসরি বড় বার্তা দিলেন মমতা

Jul 08, 2026 | 11:34 PM

সম্প্রতি বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন।’ সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “এত ছলনা কেন? কর্মীদের রক্ত নিয়ে, আমার সিম্বল নিয়ে ভোটে জিতেছে। হয় তৃণমূল করুন, নাহলে বিজেপির কোলে গিয়ে যতই দুলুন, কিছুই হবে না।"

সম্প্রতি বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন।’ সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “এত ছলনা কেন? কর্মীদের রক্ত নিয়ে, আমার সিম্বল নিয়ে ভোটে জিতেছে। হয় তৃণমূল করুন, নাহলে বিজেপির কোলে গিয়ে যতই দুলুন, কিছুই হবে না। ওরা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছে। ওরা নিষ্ঠুর, ওরা পৈশাচিক, ওরা অমানবিক, দানবিক।”

এরপরই বিক্ষুব্ধের বার্তা দিয়ে মমতা বলেন, “এখনও সময় আছে। নিজের ঘরে ফিরে আসুন। মানুষকে প্রশ্ন করুন। কর্মীদের দিকে তাকান। এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। পোলিং এজেন্ট হয়েছে, কাউন্টিং এজেন্ট হয়েছে। বেইমানদের কথায় বেইমানি করবেন না।”

Follow Us