দিল্লি যাওয়ার আগে মমতার ষষ্ঠ চিঠি কমিশনে

Feb 01, 2026 | 11:02 AM

ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্য়োপাধ্যায়ের। বাংলার ক্ষেত্রে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গৃহীত পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন ও নির্বাচনী বিধির পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন তিনি। মাস কয়েক আগে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের টেবিলে এসআইআর-এর জেরে নিহত ব্যক্তিদের একটি তালিকা রেখে এসেছিল তৃণমূল। তাতে দেখা গিয়েছিল, সেই সময় মোট নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। কিন্তু মমতার পাঠানো চিঠিতে সেই নিহতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৪০ জন।

চিঠিতে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ইতিমধ্যে ১৪০ জনের মৃত্য়ু হয়েছে।’ তাঁর আরও দাবি, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ মাইক্রো-অবজার্ভার মোতায়েন করা হয়েছে। যার কোনও আইনি ভিত্তি নেই বলেই অভিযোগ।’