কখনও রানাঘাট, কখনও সোনারপুরের আকাশে, দেড় ঘণ্টা চক্কর কাটল মুখ্যমন্ত্রীর বিমান

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 26, 2026 | 5:37 PM

দমদম এয়ারপোর্টের র‌্যাডার চিত্রে দেখা যায়, প্রথমে দমদমে নামতে না পেরে বিমানটি সোজা চলে যায় নদিয়ার দিকে। এরপর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার দিকে নিয়ে যাওয়া হয় বিমান। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিমান অবতরণ করানো যায়নি। পরে ৫টা ১৮ মিনিটে বিমানটি নামে কলকাতায়।

বৃহস্পতিবার বিকেলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় দমদমে। তার জেরেই হঠাৎ শুরু হয়ে যায় প্রবল ঝড়-বৃষ্টি। এমনকী বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য যে সামিয়ানা তৈরি করা হয়েছিল, সেটিও ঝড়ে উল্টে যায়। কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, কখনও ডায়মন্ড হারবারের উপর চক্কর কাটতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান।

Follow Us