বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটে মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রামপুরহাটের কুশম্বা গ্রামে বৃষ্টির বাপের বাড়ি অর্থাৎ মমতার মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের বাড়ি। কয়েক মাস ধরে তিনি বাপের বাড়িতেই থাকছিলেন বলে খবর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সকালে তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটে মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার ঘর থেকে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রামপুরহাটের কুশম্বা গ্রামে বৃষ্টির বাপের বাড়ি অর্থাৎ মমতার মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের বাড়ি। কয়েক মাস ধরে তিনি বাপের বাড়িতেই থাকছিলেন বলে খবর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সকালে তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
Follow Us
Loading...
Unable to load recommendations.
