ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড, গোঁসাই বাজার এলাকায় পাওয়া যায় কার্ডগুলি। স্থানীয় মানুষজন হঠাৎ সেগুলি দেখতে পায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি ভোটার কার্ড! ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক, দাবি বিজেপির।
সাত সকালে পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড, গোঁসাই বাজার এলাকায় পাওয়া যায় কার্ডগুলি। স্থানীয় মানুষজন হঠাৎ সেগুলি দেখতে পায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি ভোটার কার্ড! ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক, দাবি বিজেপির।