প্ল্যাটফর্মে পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই

|

Feb 22, 2026 | 5:20 PM

Sealdah Station: রবিবার কম-বেশি অনেকেরই অফিস ছুটি থাকে। স্কুল-কলেজও বন্ধ। তাই ব্যস্ত শিয়ালদহতেও অত ভিড় দেখা যায় না। তবে আজ ঠিক উল্টো চিত্র। থিকথিক করছে ভিড়। ট্রেন আসতেই হুড়মুড়িয়ে ট্রেনে ওঠার জন্য লাফ-ঝাঁপ। আর হবে না-ই বা কেন? সকাল থেকে তো ট্রেনই চলছিল না।

রবিবার কম-বেশি অনেকেরই অফিস ছুটি থাকে। স্কুল-কলেজও বন্ধ। তাই ব্যস্ত শিয়ালদহতেও অত ভিড় দেখা যায় না। তবে আজ ঠিক উল্টো চিত্র। থিকথিক করছে ভিড়। ট্রেন আসতেই হুড়মুড়িয়ে ট্রেনে ওঠার জন্য লাফ-ঝাঁপ। আর হবে না-ই বা কেন? সকাল থেকে তো ট্রেনই চলছিল না। পাওয়ার ব্লকের জেরে বিঘ্নিত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল। কয়েক ঘণ্টা দেরিতে চলে ট্রেন। চরম দুর্ভোগের শিকার যাত্রীরা।  সাধারণত শিয়ালদহ থেকে ভোর চারটের সময় প্রথম ট্রেন (লক্ষ্মীকান্তপুর) ছেড়ে যায়। কিন্তু রবিবার সকালে প্রায় তিন ঘণ্টা ভোগান্তির পর ছাড়ে প্রথম ট্রেন। অনেকগুলি লোকালের ঘোষণাও হয়নি।