Humayun Kabir Controversy: ‘হাজার কোটির ডিল’ বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম

| Edited By: জয়দীপ দাস

Apr 10, 2026 | 9:47 PM

Asaduddin Owaisi: সম্প্রতি হুমায়ুন কবীরের একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়, যেখানে ১০০০ কোটি টাকার একটি ডিল নিয়ে তাঁকে কথা বলতে শোনা যায়। এর পরেই জোট ভাঙার সিদ্ধান্ত নেয় মিম। ফলে হুমায়ুনের সাজানো রাজনৈতিক সমীকরণ এক লহমায় যে তছনছ হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

বিধানসভা ভোটের মুখে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবীর। তাঁর দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে জোট ছিন্ন করার কথা ঘোষণা করল আসাদউদ্দিন ওয়েইসির মিম (AIMIM)। সম্প্রতি হুমায়ুন কবীরের একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়, যেখানে ১০০০ কোটি টাকার একটি ডিল নিয়ে তাঁকে কথা বলতে শোনা যায়। এর পরেই জোট ভাঙার সিদ্ধান্ত নেয় মিম। ফলে হুমায়ুনের সাজানো রাজনৈতিক সমীকরণ এক লহমায় যে তছনছ হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। একদা বামেদের সঙ্গে জোটের আলোচনা চালালেও শেষ পর্যন্ত মিমের হাত ধরেছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্কও এখন অতীত।

Follow Us