Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষক্রিয়া!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2026 | 6:06 PM

সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী বিধায়ক রেখা পাত্রের এই আকস্মিক অসুস্থতা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক Rekha Patra। শনিবার রাতে নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে তাঁকে স্থানীয় হাসপাতাল এবং পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, BJP MLA Rekha Patra-র শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে এবং বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী বিধায়ক রেখা পাত্রের এই আকস্মিক অসুস্থতা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Follow Us
Loading...
Unable to load recommendations.