আবার পরপর উদ্ধার হচ্ছে মোবাইল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 18, 2026 | 8:06 PM

Baharampur Jail: সোমবার দুপুরে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে যায় এডিজি কারা এল এন মিনা। সেই পরিদর্শনের সময় তল্লাশিতে উদ্ধার হয় মোবাইল ফোন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশোধনাগারগুলিতে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

এবার বহরমপুরের সংশোধনাগার থেকে উদ্ধার মোবাইল ফোন। সংশোধনাগরের ভিতর থেকে উদ্ধার পাঁচটি মোবাইল ফোন। সোমবার দুপুরে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে যায় এডিজি কারা এল এন মিনা। সেই পরিদর্শনের সময় তল্লাশিতে উদ্ধার হয় মোবাইল ফোন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশোধনাগারগুলিতে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারপরে কলকাতার সংশোধনাগারে উদ্ধার হয়েছিল প্রচুর মোবাইল ফোন। এবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারেও দেখা গেল একই ছবি।

Follow Us