Dilip Ghosh: ‘১ কোটির বেশি নাম বাদ যাবে’, ভবিষ্যদ্বাণী করলেন দিলীপ
Dilip Ghosh: সোমবার বিকালেই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। তাতে তিনি আভাস দিলেন এক কোটিরও বেশি নাম বাদ যেতে পারে। তাঁর কথায়,"আমরা যেটা বলেছি, এক কোটি বা ১ কোটির বেশি নাম বাদ যাবে সেই দিকেই যাচ্ছে। ভেরিফিকেশন হলেই বুঝতে পারবে।" যদিও কমিশন সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। বাদের তালিকায় ১০লক্ষ।শুক্রবার পর্যন্তই ৪০লক্ষ বুথের সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে কমিশনের।
খড়্গপুর: খড়্গপুরের ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এলেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি। আর সেখানে থেকেই ভবিষ্যদ্বাণী করলেন তিনি। সোমবার বিকালেই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। তাতে তিনি আভাস দিলেন এক কোটিরও বেশি নাম বাদ যেতে পারে। তাঁর কথায়,”আমরা যেটা বলেছি, এক কোটি বা ১ কোটির বেশি নাম বাদ যাবে সেই দিকেই যাচ্ছে। ভেরিফিকেশন হলেই বুঝতে পারবে।” যদিও কমিশন সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। বাদের তালিকায় ১০লক্ষ।শুক্রবার পর্যন্তই ৪০লক্ষ বুথের সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে কমিশনের।
Published on: Mar 22, 2026 07:50 PM
Follow Us