Satabdi Roy: বিদ্রোহী সাংসদদের নেতা কে হবেন, কাকলি? শতাব্দী যা জানালেন…

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 15, 2026 | 3:36 PM

Satabdi Roy on NCPI Merger: সাংসদ শতাব্দী বলেন," আমরা প্রকৃত তৃণমূল বা আসল-নকলের মধ্যে নেই। প্রতীকও চাইনি। আমরা এনসিপিআইয়ের সঙ্গে মার্জ করেছি। এনডিএ-র সঙ্গে কাজ করব।" আগামীদিনে তাঁদের দলনেতা কে হবেন, সেই বিষয়ে কী বললেন?

লোকসভায় আলাদা ফ্রন্ট হিসাবে নয়, বরং অন্য একটি দলের সঙ্গে মিশে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা। ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া দলের সঙ্গে মিশে গিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা। এই বিষয়ে সাংসদ শতাব্দী বলেন,” আমরা প্রকৃত তৃণমূল বা আসল-নকলের মধ্যে নেই। প্রতীকও চাইনি। আমরা এনসিপিআইয়ের সঙ্গে মার্জ করেছি। এনডিএ-র সঙ্গে কাজ করব।” আগামীদিনে তাঁদের দলনেতা কে হবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন শতাব্দী। এদিকে এনসিপিআই-এর পেজ থেকে দলনেতা হিসেবে কাকলি ছবি পোস্ট করা হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।

Follow Us