ঠাকুরবাড়িতে মুকুটমণির গোপন বৈঠক, শনিবার সন্ধ্যায় ঠিক কী হল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 08, 2026 | 8:05 PM

রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমনি অধিকারী ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। তিনি শান্তনু ঠাকুরের অনুগামী বলেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং রানাঘাট লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুকুটমণি অধিকারী শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি দুজনের, তবে ভোটার মুখে সাক্ষাৎ নিয়ে জল্পনা!

রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমনি অধিকারী ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। তিনি শান্তনু ঠাকুরের অনুগামী বলেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং রানাঘাট লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরবর্তীতে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। শনিবার সন্ধ্যায় সেই মুকুটমণি অধিকারীর সঙ্গে শান্তনু ঠাকুরের বৈঠক হয়। আধঘন্টা দু’জনের মধ্যে কথা হয়।

Follow Us