Shantanu Sinha Biswas faces ED raid: কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাটে ইডি
Enforcement Directorate raid in Kolkata: এদিন সকালে তাঁর দু’টি ঠিকানায় হানা দেয় ইডি। ফার্ন রোডে তাঁর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে হানা দেয় ইডি। তা শোরগোল প্রশাসনিক মহলে। প্রায় ৪৫ মিনিট পর তালা খুলে ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা।
কলকাতা: ভোটের মুখে জোরদার অ্য়াকশন ইডি-র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার এই শান্তনু। এদিন সকালে তাঁর দু’টি ঠিকানায় হানা দেয় ইডি। ফার্ন রোডে তাঁর ফ্ল্যাট ও ভাড়া দেওয়া বাড়িতে হানা দেয় ইডি। তা শোরগোল প্রশাসনিক মহলে। প্রায় ৪৫ মিনিট পর তালা খুলে ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা। অন্যদিকে আজ সকাল ৬টায় বেহালায় সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে চলে ইডি অভিযান।
Follow Us

