PM Narendra Modi: আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
PM Modi Campaign in Bengal: প্রথম দফার ভোটের আগে মোদীর এই জনসভা জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি ভোটব্যাঙ্কের পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ প্রচার ভোটের বাক্সে ঠিক কতটা প্রভাব ফেলে সেটাও দেখার।
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর। বড়জোড়া বিধানসভার ফুলবেড়িয়ায় জনসভা মোদীর। পুরুলিয়া ও ঝাড়গ্রামেও সভা করবেন নমো। প্রথম দফার ভোটের আগে মোদীর এই জনসভা জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি ভোটব্যাঙ্কের পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ প্রচার ভোটের বাক্সে ঠিক কতটা প্রভাব ফেলে সেটাও দেখার। অন্যদিকে এদিন সকাল থেকেই জোরাদার নিরাপত্তায় প্রধানমন্ত্রীর বিশেষ বাহিনী (SPG), কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল বাহিনী।
Follow Us

