Indian Railways: মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2026 | 4:57 PM

Nandigram: মূলত, ২০১০ সালে জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেলপ্রকল্পের সূচনা করেন। সাড়ে আঠারো কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণ করে রেল। ৮৯৩টি প্লট অধিগ্রহণ করতে পারলেও বাকি ১৩৯টি প্লট এখনও হাতে পায়নি রেল।

জমি জটে আটকে রেলপ্রকল্পের কাজ। রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকে আঙুল তুলেছে রেল। জমি জটের কারণে নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্পের কাজ থমকে আছে বলে রেল সূত্রে খবর। রাজনৈতিক প্রতিহিংসায় কি এই প্রকল্পকে অথৈ জলে ঠেলে দিচ্ছে? উঠছে প্রশ্ন। মূলত, ২০১০ সালে জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেলপ্রকল্পের সূচনা করেন। সাড়ে আঠারো কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণ করে রেল। ৮৯৩টি প্লট অধিগ্রহণ করতে পারলেও বাকি ১৩৯টি প্লট এখনও হাতে পায়নি রেল।