জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে দিতে হবে উন্নয়নের পাঁচালি!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 11, 2026 | 5:41 PM

রেশন দেওয়ার পাশাপাশি একপ্রকার বাধ্য হয়ে বাড়তি এই কাজ করতে হচ্ছে ডিলারের কর্মীদের। যদিও এই কাজ করতে ডিলারদের তরফে কোনও অসুবিধা নেই বলে বলা হলেও বিতর্ক কিন্তু থামছে না। জলপাইগুড়ি গরাল বাড়ি গ্রামপঞ্চায়েতে চলা এক দুয়ারে রেশন বিলি শিবিরে উন্নয়নের পাঁচালি পুস্তিকা বিলি করার এই দৃশ্য ধরা পড়ে। 

জলপাইগুড়ি:  রেশনে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির পর এবার রেশন ডিলারদের তরফে বিলি করা হচ্ছে উন্নয়নের পাঁচালি। জানা গেছে বাধ্যতামূলক ভাবে এই পাঁচালি বিলি করতে হবে ডিলার দের।রেশন নিতে আসা প্রতিটি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই উন্নয়নের পাঁচালি পুস্তিকা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেশন দেওয়ার পাশাপাশি একপ্রকার বাধ্য হয়ে বাড়তি এই কাজ করতে হচ্ছে ডিলারের কর্মীদের। যদিও এই কাজ করতে ডিলারদের তরফে কোনও অসুবিধা নেই বলে বলা হলেও বিতর্ক কিন্তু থামছে না। জলপাইগুড়ি গরাল বাড়ি গ্রামপঞ্চায়েতে চলা এক দুয়ারে রেশন বিলি শিবিরে উন্নয়নের পাঁচালি পুস্তিকা বিলি করার এই দৃশ্য ধরা পড়ে।

Published on: Feb 11, 2026 05:26 PM