কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা? কী বলল কমিশন?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 22, 2026 | 5:59 PM

কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবরে বিভ্রান্তি। সমাজ মাধ্যমে কবি শ্রীজাতর বিরুদ্ধে পরোয়ানা জারির খবর ছড়ায়। তারপরই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়, তাঁদের তরফে কোনও পরোয়ানা জারি হয়নি। ২০১৯ সালে শ্রীজাতর কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। কৃষ্ণনগর আদালত সহ একাধিক আদালতে মামলাও হয়। অমীমাংসিত মামলায় পদক্ষেপের নির্দেশ দেয় কমিশন। বকেয়া মামলার তালিকায় শ্রীজাতর নাম থাকায় বিভ্রান্তি ছড়ায়। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, এই খবরের সঙ্গে কমিশনের কোনও যোগ নেই।

Follow Us