NRS: চোরের উৎপাতে অতিষ্ঠ NRS হাসপাতালের রোগী ও তার পরিবারের লোকজন

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2026 | 2:09 PM

জানা গিয়েছে, রাত্রি ৯টা নাগাদ এক মহিলা চোরকে ধরে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেয় রোগীর পরিবারের লোকজন। রোগীর বাড়ির লোকের অভিযোগ, সেই রাতেই ১১ টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই চোর নাকি হুমকি দিচ্ছে ও হেনস্থা করছে রোগীর বাড়ির লোককে। ‎ 

ফের সরকারি হাসপাতালে চুরির অভিযোগ। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর পরিজনরা। এবারের ঘটনাস্থল কলকাতার এনআরএস (NRS) হাসপাতাল। জানা গিয়েছে, রাত্রি ৯টা নাগাদ এক মহিলা চোরকে ধরে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেয় রোগীর পরিবারের লোকজন। রোগীর বাড়ির লোকের অভিযোগ, সেই রাতেই ১১ টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই চোর নাকি হুমকি দিচ্ছে ও হেনস্থা করছে রোগীর বাড়ির লোককে। ‎