Kolkata News: তিহাড় থেকে প্যারলে ছাড়া পেতেই সিরিয়াল কিলার এসে গা ঢাকা দিল কলকাতায়!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2025 | 11:35 PM

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সহরাব। আজ তাঁকে পার্কস্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্যারলে ছাড়া পায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। এরপর দিল্লির স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ছটি খুনের মামলা ছিল। 

তবে কি কলকাতা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল? কারণ, সেই উত্তর প্রদেশ থেকে পালিয়ে এসে কলকাতায় গা ঢাকা দুষ্কৃতীর। দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ছটি খুনের ঘটনায় অন্যতম ছিলেন এই ব্যক্তি। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সহরাব। আজ তাঁকে পার্কস্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্যারলে ছাড়া পায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। এরপর দিল্লির স্পেশ্যাল ব্রাঞ্চের পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে ছটি খুনের মামলা ছিল।

Follow Us