এতদিন ভোট দিলেও হঠাৎ নাম বাদ যাওয়ায় ছড়িয়েছে আতঙ্ক!
চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা। আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। তিনি বলেন, "যে কাজ করতে দু বছর সময় লাগে, সেই কাজ যদি এক মাসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে নাম বাদ যাবে, প্রকৃত ভারতীয়দের।" পাল্টা বিজেপি নেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, "আতঙ্কিত হওয়া দরকার নেই সমস্যা সমাধান হবে।"
উত্তর ২৪ পরগনা: বাদের তালিকায় নাম একই বুথের ৭ জন বৈধ ভোটার। ২০০২ সালের ভোটার লিস্টে নাম, সঠিকভাবে SIR এর ফর্ম ফিলাপ, কিন্তু তারপরেও এক বুথের সাতজনের নাম বাদের তালিকায়, দুশ্চিন্তায় পরিবারগুলো। বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েত ১৫ নাম্বার বুথের ঘটনা। দুলাল মৃধা, ইয়ারুন বিবি, সোমা স্বর্ণকার, শিখা মন্ডল, মিরা চক্রবর্তী-সহ ৭ জনের নাম বাদ গেল একই বুথে ।
বাদ যাওয়ার তালিকায় লেখা রয়েছে ত খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত (নিখোঁজ)। চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা। আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। তিনি বলেন, “যে কাজ করতে দু বছর সময় লাগে, সেই কাজ যদি এক মাসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে নাম বাদ যাবে, প্রকৃত ভারতীয়দের।” পাল্টা বিজেপি নেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, “আতঙ্কিত হওয়া দরকার নেই সমস্যা সমাধান হবে।”
