Modi Jhalmuri Video: কাকে দিয়ে ঝালমুড়ি বানানো হয়েছিল? মোদীর ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে কী বললেন মমতা?
Modi Jhalmuri Video: ঝালমুড়ি খান, পকেট থেকে ১০টা টাকা বার করে দোকানদারকে দেন, সঙ্গে আশপাশে থাকা মহিলা-বাচ্চাদের সঙ্গে হাত মেলান! বঙ্গে এসে প্রধানমন্ত্রীর এহেন ভূমিকা সত্যিই বিরল! কিন্তু প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া এবং গোটা ঘটনাপ্রবাহকে ‘নাটক’ বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, SPG-কেই বানানো হয়েছিল ঝালমুড়ি।
বীরভূম: নির্বাচনী প্রচার সেরে ঝাড়গ্রামে ঝালমুড়ির দোকানে ঢোকেন প্রধানমন্ত্রী। ঝালমুড়ি খান, পকেট থেকে ১০টা টাকা বার করে দোকানদারকে দেন, সঙ্গে আশপাশে থাকা মহিলা-বাচ্চাদের সঙ্গে হাত মেলান! বঙ্গে এসে প্রধানমন্ত্রীর এহেন ভূমিকা সত্যিই বিরল! কিন্তু প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া এবং গোটা ঘটনাপ্রবাহকে ‘নাটক’ বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, SPG-কেই বানানো হয়েছিল ঝালমুড়ি।
Follow Us
