এপ্রিলে বাংলাই ‘ঠিকানা’ হবে মোদী-শাহের!

|

Mar 20, 2026 | 6:36 PM

WB Assembly Election 2026: ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ভোট ঘোষণা হয়ে গিয়েছে বাংলায়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল-দুই দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগেই কোমর বেঁধে ভোট প্রচারে বিজেপি। ২০২৬ সালে বাংলাকেই টার্গেট করেছে বিজেপি।

ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ভোট ঘোষণা হয়ে গিয়েছে বাংলায়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল-দুই দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগেই কোমর বেঁধে ভোট প্রচারে বিজেপি। ২০২৬ সালে বাংলাকেই টার্গেট করেছে বিজেপি। সূত্রের খবর, আগামী ১ মাসে বাংলায় ১২-১৪ জনসভা-রোড শো করবেন মোদী। ৯ থেকে ১১টি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ থেকে ৮টি জনসভা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। আগামী সপ্তাহেই বিজেপির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত হবে।

Follow Us