PM Narendra Modi: ‘অনেকে রাজনীতি করছেন…’, যুদ্ধ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

|

Mar 29, 2026 | 6:30 PM

Mann ki Baat: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথা মন দিয়ে শুনলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শমীক ভট্টাচার্যরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথা মন দিয়ে শুনলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শমীক ভট্টাচার্যরা।

এ দিন ‘মন কি বাত’-র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আতঙ্ক ছড়িয়ে অনেকে দেশের ক্ষতি করছেন।”

Follow Us