ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 13, 2026 | 8:30 PM

একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে সভা করেছিল বিজেপি। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ বছর পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই ব্রিগেডে ফের সভা পদ্ম শিবিরের। এবারও প্রধান বক্তা প্রধানমন্ত্রী। শনিবার (১৪ মার্চ) এই সভা থেকে নরেন্দ্র মোদী কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার ব্রিগেডে প্রথমে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী। তারপর রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন। সভামঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। এদিন বঙ্গ বিজেপির নেতারা সভাস্থল পরিদর্শন করেন। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ব্রিগেড ঘুরে দেখেন। ব্রিগেডে এসে তৃণমূলকে নিশানা করেন বিধানসভার বিরোধী দলনেতা।

Follow Us