রাস্তায় যানজট, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে মার খেলেন পুলিশ আধিকারিক
ট্র্যাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি মালদহের মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। মথুরাপুর হাটকে ঘিরে ব্যাপক যানজট সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। সিভিক ভলান্টিয়ার থাকলেও ট্র্যাফিক নিয়ন্ত্রণে ব্যর্থ হন তাঁরা। খবর পেয়ে মানিকচক থানার এক পুলিশ আধিকারিক যান। সেখানে এক বাইক চালকের সঙ্গে বচসা বাধে ওই পুলিশ আধিকারিকের। তখনই কর্তব্যরত পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ওই বাইক চালকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাইক চালক। আটক করতে গেলে জোরপূর্বক সেখান থেকে সপরিবারে পালিয়ে যান বাইক চালক।

Follow Us