বিপাকে হুমায়ুন? স্ত্রীকে নোটিস পাঠাল পুলিশ
বিধানসভা নির্বাচনের আগে কি বিপাকে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর? এবার তাঁর স্ত্রীকে নোটিস পাঠাল শক্তিপুর থানার পুলিশ। আজ (বুধবার) দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জলা জমি ভরাট করে বাড়ি নির্মাণ করেছিলেন হুমায়ুন কবীরের স্ত্রী। যে বাড়িটিতে হুমায়ুন কবীর বাস করেন, সেই জমি তাঁর স্ত্রীর নামে রেজিস্টার করা হয়েছে। সেই ঘটনায় ভূমি দফতরের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছিল। সেখানে হাজিরা না দেওয়ায় ভূমি দফতর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় শক্তিপুর থানার পুলিশ এবার হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে ডেকে পাঠিয়েছে। এদিন আবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসআইআর বিরোধী আন্দোলন রয়েছে হুমায়ুন কবীরের। তার আগে তাঁর স্ত্রীকে পুলিশের নোটিস পাঠানো নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

Follow Us