ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 22, 2026 | 8:36 PM

পূর্ব রেল সূত্রে জানা যায়, ওভার হেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারনে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে।

হুগলি: হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পরে ট্রেন পরিষেবা।  প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেল সূত্রে জানা যায়, ওভার হেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারনে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পথে বেরিয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন।

Follow Us