তৃণমূলে প্রতীক উর? কোন কেন্দ্রে টিকিট পেতে পারেন?
সূত্রের খবর, চলতি সপ্তাহেই তৃণমূলে যোগ দিতে পারেন প্রতীক-উর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও তৈরি হয়েছে জল্পনা। শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন প্রতীক-উর। ঘাসফুল শিবিরের একটা অংশের ইঙ্গিত, তৃণমূলে নাম লেখালে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন তিনি। কিন্তু সবটাই এখন জল্পনা।
প্রতীক-উর রহমানের সিপিএম ছাড়ার ঘটনা ঘিরে নানা মহলে জল্পনার শেষ নেই। আর এই আবহেই আরও একটা জল্পনা। তাও আবার প্রতীক-উর-তৃণমূল রসায়ন ঘিরে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তৃণমূলে যোগ দিতে পারেন প্রতীক-উর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও তৈরি হয়েছে জল্পনা। শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন প্রতীক-উর। ঘাসফুল শিবিরের একটা অংশের ইঙ্গিত, তৃণমূলে নাম লেখালে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন তিনি। কিন্তু সবটাই এখন জল্পনা।
Latest Videos

