স্কুলের ১৪ লাখের বাগান ‘খেয়েছে’ ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 08, 2026 | 8:23 AM

তৃণমূল আমলে বিদ্যালয়ের পরিকাঠামো সাজানোর নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। ছাগলে নাকি খেয়েছে প্রায় ১৪ লক্ষ টাকার বাগান। শৌচাগার থেকে ছাত্রাবাসের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক। ঘটনাটি পুরুলিয়ার নিতুরিয়ার জনার্দনডি উচ্চতর বিদ্যালয়ের। অভিযোগ, তৃণমূল আমলে ১৯ জন শিক্ষকের এই শিক্ষাঙ্গনে প্রায় ১৫০০ জন পড়ুয়ার বিদ্যালয়কে সুসজ্জিত করার নামে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছে তৃণমূলের নেতারা। শুধু তাই নয়, অপরিকল্পিতভাবে ২৫ লক্ষ টাকার অত্যাধুনিক শৌচাগার আজ পরিত্যক্ত, ব্যবহার অযোগ্য। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সৌন্দর্যায়নে করা বাগান বাড়ি উধাও। ছাত্রাবাসের পরিকাঠামো আরও শোচনীয়। অপরিচ্ছন্ন ছাত্রাবাসে জ্বরে কাতরাচ্ছে এক ছাত্র। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের অভাবে বন্ধ রয়েছে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগে নেই ইতিহাসের কোনও শিক্ষক। দিন দিন ছাত্র সংখ্যা কমছে বিদ্যালয়ে। কীভাবে হয়েছে দুর্নীতি জানেন না বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয় পরিদর্শন শেষে কড়া হুঁশিয়ারি দিলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক মামণি বাউরি। তাঁর হুঁশিয়ারি, বিদ্যালয়ের দুর্নীতিতে যুক্ত সবাই জেলে যাবে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি।

তৃণমূল আমলে বিদ্যালয়ের পরিকাঠামো সাজানোর নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। ছাগলে নাকি খেয়েছে প্রায় ১৪ লক্ষ টাকার বাগান। শৌচাগার থেকে ছাত্রাবাসের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক। ঘটনাটি পুরুলিয়ার নিতুরিয়ার জনার্দনডি উচ্চতর বিদ্যালয়ের। অভিযোগ, তৃণমূল আমলে ১৯ জন শিক্ষকের এই শিক্ষাঙ্গনে প্রায় ১৫০০ জন পড়ুয়ার বিদ্যালয়কে সুসজ্জিত করার নামে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছে তৃণমূলের নেতারা। শুধু তাই নয়, অপরিকল্পিতভাবে ২৫ লক্ষ টাকার অত্যাধুনিক শৌচাগার আজ পরিত্যক্ত, ব্যবহার অযোগ্য। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সৌন্দর্যায়নে করা বাগান বাড়ি উধাও।

ছাত্রাবাসের পরিকাঠামো আরও শোচনীয়। অপরিচ্ছন্ন ছাত্রাবাসে জ্বরে কাতরাচ্ছে এক ছাত্র। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের অভাবে বন্ধ রয়েছে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগে নেই ইতিহাসের কোনও শিক্ষক। দিন দিন ছাত্র সংখ্যা কমছে বিদ্যালয়ে। কীভাবে হয়েছে দুর্নীতি জানেন না বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

বিদ্যালয় পরিদর্শন শেষে কড়া হুঁশিয়ারি দিলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক মামণি বাউরি। তাঁর হুঁশিয়ারি, বিদ্যালয়ের দুর্নীতিতে যুক্ত সবাই জেলে যাবে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি।

Follow Us
Loading...
Unable to load recommendations.