রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে

Mar 25, 2026 | 3:20 PM

 তৃণমূলের প্রার্থী তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার আগেই বিপাকে প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ। রেলের চাকরি থেকে তিনি ইস্তফা দিলেও সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। তাঁর ইস্তফাপত্র যাতে রেল গ্রহণ করে, সেই আবেদন জানালেন। প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ রেলে চাকরি করেন। গত ১৬ মার্চ সেই চাকরি থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু, তাঁর সেই ইস্তফাপত্র রেল গ্রহণ করেনি। এর কারণ কী? রেলের বক্তব্য, রেলের চাকরি থেকে ইস্তফা না দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগদান করেন স্বপ্না বর্মণ। চাকরি থেকে ইস্তফা না দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে গত ৯ মার্চ তদন্ত শুরু করে রেল দফতর। এরপর গত ১৬ মার্চ তিনি ইস্তফা দেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত চলায় রেল সেই ইস্তফা গ্রহণ করেনি।

Follow Us