Weather Update Today: বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
Bengal Weather Update: মৌসম ভবন জানিয়েছে, দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে।
বর্ষাকালে এবার বৃষ্টি কম হবে। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। বর্ষায় বৃষ্টি কম হওয়ার নেপথ্যে এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। যার জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই গরমের দাপট বাড়বে বাংলায়। ৪০ ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে, কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে।
Follow Us