Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে আরও চাপে অভিষেক? রাজসাক্ষী হতে চেয়ে ইডি-কে চিঠি সন্তু গঙ্গোপাধ্যায়ের
Recruitment Scam: সন্তুকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সন্তুর চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে খবর। চিঠিতে লেখা হয়েছে যে, অফিসে সুজয় কৃষ্ণ ভদ্রকে সাড়ে তিন কোটি টাকা দিতে গিয়েছিলেন সন্তু। সেই অফিসেই এসেছিলেন অভিষেক। দুর্নীতিতে কারা কারা যুক্ত, কোথায় গিয়েছে টাকা তাঁর খোঁজ দিতে পারবেন বলে চিঠিতে লিখেছেন সন্তু।
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজসাক্ষী হতে চেয়ে সিবিআই-এর পর ইডি দফতরে চিঠি দিলেন সন্তু গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, সন্তুকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সন্তুর চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে খবর। চিঠিতে লেখা হয়েছে যে, অফিসে সুজয় কৃষ্ণ ভদ্রকে সাড়ে তিন কোটি টাকা দিতে গিয়েছিলেন সন্তু। সেই অফিসেই এসেছিলেন অভিষেক। সন্তুর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইসময় কালীঘাটের কাকুকে নির্দেশ দিয়েছিলেন যে, সেই সাড়ে তিন কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে যেন রেখে দেওয়া হয়। এই দুর্নীতিতে কারা কারা যুক্ত, কোথায় গিয়েছে টাকা তাঁর খোঁজ দিতে পারবেন বলে চিঠিতে লিখেছেন সন্তু। তাঁর দাবি, এতদিন পরিবারের নিরাপত্তার জন্য চুপ ছিলেন। এখন ভয় আউট হয়েছে। রাজসাক্ষী করলে সব খোলসা করবেন বলে জানিয়েছেন তিনি।
