Basanti: হাত দিয়েই তোলা যাচ্ছে রাস্তার পিচ, দেখুন…
Basanti: দীর্ঘদিন ধরেই রাস্তাটি খারাপ থাকায় সাধারণ মানুষ নতুন ভাবে রাস্তা তৈরীর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই রাস্তার তৈরীর কাজ শুরু হয়েছে।কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে বলে দাবির স্থানীয় বাসিন্দাদের।
বাসন্তীতে পথশ্রীর রাস্তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ উঠল।
বাসন্তী থানার উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরী হচ্ছে। অভিযোগ কোটি টাকার বেশি খরচা করে সেই রাস্তা তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি খারাপ থাকায় সাধারণ মানুষ নতুন ভাবে রাস্তা তৈরীর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই রাস্তার তৈরীর কাজ শুরু হয়েছে।কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে বলে দাবির স্থানীয় বাসিন্দাদের।