Saayoni Ghosh news: দিল্লিতে যাওয়ার নিজের লুক বদলে ফেললেন সায়নী, শাড়ি ছেড়ে এবার কূর্তি, এতদিন পর যা বললেন শুনুন

Jun 14, 2026 | 5:04 PM

এমনকী, গত ২ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিয়োও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তারপর থেকে হঠাৎ চুপ...। দিল্লিতে যখন বিক্ষুব্ধ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন, আলাদা করে NDA-তে যোগ দেওয়ার কথা বলছেন, স্বাক্ষর করছেন। তখন সেইখানেই নাম দেখা গেল সায়নী ঘোষের। তারপর পর থেকে আর কোনও পাত্তা নেই সাংসদের। কোথায় গেলেন তিনি? অবশেষে রবিবার যখন দিল্লি উড়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা, সেই সময় দেখা গেল সায়নীকে। প্রতিক্রিয়াও দিলেন তিনি।

আগে ছিল লম্বা চুল। শাড়ি ছাড়া খুব একটা দেখা যায়নি তাঁকে। পায়ে পরতেন হাওয়াই চপ্পল। অনেকে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা টানতেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের (Sayooni Ghosh)। পালা বদলের পর তৃণমূলের (TMC) হয়ে মুখ খুলেছিলেন। এমনকী, গত ২ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিয়োও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তারপর থেকে হঠাৎ চুপ…। দিল্লিতে যখন বিক্ষুব্ধ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন, আলাদা করে NDA-তে যোগ দেওয়ার কথা বলছেন, স্বাক্ষর করছেন। তখন সেইখানেই নাম দেখা গেল সায়নী ঘোষের। তারপর পর থেকে আর কোনও পাত্তা নেই সাংসদের। কোথায় গেলেন তিনি? অবশেষে রবিবার যখন দিল্লি উড়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা, সেই সময় দেখা গেল সায়নীকে। প্রতিক্রিয়াও দিলেন তিনি।

Follow Us