Saugata Roy: ‘সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু…’,কী বললেন সৌগত রায়?

Jun 15, 2026 | 10:54 PM

Saugata Roy attacks Sudip Banerjee: সাংসদ সৌগত রায় বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্য়ায় তো কিছুদিন আগেই বলেছিলেন যাবেন না। যা করব একসঙ্গে করব। কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করেন, সেটা তার নৈতিকতার ব্যাপার।"

এনসিপিআই-তে যোগ দিয়েছেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। তবে, এই সাংসদদের ভবিষ্যত অনুজ্জ্বল, এমনটাই দাবি করেছেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “এই ২০ জনের কেউ যদি কোনও প্রতীক না পায়, পাঁচ হাজার থেকে দশ হাজার ভোট পাবেন যে কোনও জায়গায়। এরা তৃণমূলের প্রতীক নিয়ে জিতেছিল। এবার ওরা গিয়ে দাঁড়াক না, মানুষ তো সব দেখছে। অপারেশন লোটাসে দু’টো ব্যাপার রয়েছে। লোভ এবং ভয়। তাতেই গিয়েছে। কিন্তু, সব পার্টিতেই ক্ষোভ-বিক্ষোভ থাকে। তাঁরা দলকে বলার চেষ্টা করেন। পার্টি ছেড়ে যদি দেবেন, তাহলে পার্টিতে এসছিলেন কেন, আর ছেড়েই যদি দেবেন তাহলে পদত্যাগ করছেন না কেন? …সুদীপ বন্দ্যোপাধ্য়ায় তো কিছুদিন আগেই বলেছিলেন যাবেন না। যা করব একসঙ্গে করব। কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করেন, সেটা তার নৈতিকতার ব্যাপার।”

Follow Us