Strong Room Security: কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 01, 2026 | 4:00 PM

Strong Room Security Tightened at Kolkata: ত্রি-স্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে শাখাওয়াতের স্ট্রং রুম। ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। স্কুলের ২০০ মিটারের মধ‍্যে স্থানীয়দের গাড়ি ছাড়া অন‍্যদের প্রবেশ নিষেধ রয়েছে। ২০০ মিটারের মধ‍্যে ঢুকতে হলে দেখাতে হচ্ছে পরিচয় পত্র।

গতকাল রাতের পর আজ সকালেও উত্তেজনা স্ট্রং রুমের (Strong Room Controversy) বাইরে। সকালেই ক্ষুদিরামে পৌঁছন কুণাল-শশী। অন্যদিকে, বিজেপির (BJP) এজেন্টরাও উপস্থিত হন স্ট্রং রুমের বাইরে। গতকালের ঘটনার পর থেকে স্ট্রং-রুমগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ত্রি-স্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে শাখাওয়াতের স্ট্রং রুম। ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। স্কুলের ২০০ মিটারের মধ‍্যে স্থানীয়দের গাড়ি ছাড়া অন‍্যদের প্রবেশ নিষেধ রয়েছে। ২০০ মিটারের মধ‍্যে ঢুকতে হলে দেখাতে হচ্ছে পরিচয় পত্র। অন্যদিকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে সুউচ্চ গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় ক্ষুদিরাম অনুশীলনের সামনের অংশ।

Follow Us