Sugar Price Hike: চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 22, 2026 | 8:30 PM

Shaktigarh Langcha Price: চিনির দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছতেই হিসাব মিলছে না ব্যবসায়ীদের। শক্তিগড়ের ল্যাংচার দাম ৭ টাকা থেকে শুরু। তারপর ১০, ১৫ এবং ২০ টাকা । এখন কাঁচামালের দাম এভাবে বাড়তে থাকায় ল্যাংচার দাম বাড়ানো হবে, নাকি আকার ছোট করে দেওয়া হবে তা নিয়েই কার্যত দোটানায় ব্যবসায়ীরা।

চিনির দাম একলাফে অনেকটাই বেড়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে চিনির দামে এমন ঊর্ধ্বগতিতে রীতিমতো সংকটে পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি চিন্তায় পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা। ল্যাংচা তৈরিতে চিনি অন্যতম প্রধান উপকরণ। ফলে চিনির দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছতেই হিসাব মিলছে না ব্যবসায়ীদের। শক্তিগড়ের ল্যাংচার দাম ৭ টাকা থেকে শুরু। তারপর ১০, ১৫ এবং ২০ টাকা । এখন কাঁচামালের দাম এভাবে বাড়তে থাকায় ল্যাংচার দাম বাড়ানো হবে, নাকি আকার ছোট করে দেওয়া হবে তা নিয়েই কার্যত দোটানায় ব্যবসায়ীরা। ক্রেতাদের কথায়, “দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের উপরই চাপ পড়বে। তবে শক্তিগড়ের ল্যাংচার স্বাদ ও মান যেন কোনওভাবেই নষ্ট না হয়।”

Follow Us
Loading...
Unable to load recommendations.