১৪ ফেব্রুয়ারি বের হবে না চূড়ান্ত ভোটার লিস্ট?
SIR in West Bengal: SIR নিয়ে সমস্যা মিটছেই না। নির্ধারিত সময় পার হতে চলল, তবুও ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের কাজ শেষ হয়নি। জেলাস্তরে এখনও অনেকের শুনানি হয়নি। এসআইআর সংক্রান্ত আরও অনেক কাজ বাকি। তাহলে কি আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না?
SIR নিয়ে সমস্যা মিটছেই না। নির্ধারিত সময় পার হতে চলল, তবুও ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের কাজ শেষ হয়নি। জেলাস্তরে এখনও অনেকের শুনানি হয়নি। এসআইআর সংক্রান্ত আরও অনেক কাজ বাকি। তাহলে কি আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও সাতদিনের সময় চাওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। সেই ক্ষেত্রে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যাবে।