SIR তালিকা থেকে নাম বাদ, বারাসতে ডিএম অফিসে লম্বা লাইন
ওঁরা প্রত্যেকে আবেদনপত্র হাতে নিয়ে লাইন দিয়েছেন। ডিএম অফিসের পাঁচতলা থেকে শুরু করে এই লাইন পৌঁছে গিয়েছে বারাসত আদালত হয়ে বাসস্ট্যান্ডের দিকে। সংশয়ে রয়েছেন আদতেও ওই অ্যাপ্লিকেশন করার পর নাম, তাঁদের উঠবে কিনা সেটা তাঁরা জানেন না। কিন্তু সকলে জমা দিচ্ছেন তাই লাইনে দাঁড়িয়ে পড়েছেন।
উত্তর ২৪ পরগনা: ওঁদের প্রত্যেকের নাম ‘বিচারাধীন’। হাজার হাজার মানুষ ডিএম অফিসের নীচে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এসআইআর-এ ভোটার তালিকা থেকে তাঁদের নাম ‘ডিলিট’ হয়ে গিয়েছে। কারোর বাবার নাম মায়ের নাম ছিল ২০০২ সালে, অথবা কারও একদমই ছিল না। কিন্তু যেভাবে নাম ডিলিট হয়ে গিয়েছে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। জানতে পেরেছেন, বিএলএ-এর মাধ্যমে ডিএম অফিসে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে পুনরায় নাম তোলবার জন্য। ওঁরা প্রত্যেকে আবেদনপত্র হাতে নিয়ে লাইন দিয়েছেন। ডিএম অফিসের পাঁচতলা থেকে শুরু করে এই লাইন পৌঁছে গিয়েছে বারাসত আদালত হয়ে বাসস্ট্যান্ডের দিকে। সংশয়ে রয়েছেন আদতেও ওই অ্যাপ্লিকেশন করার পর নাম, তাঁদের উঠবে কিনা সেটা তাঁরা জানেন না। কিন্তু সকলে জমা দিচ্ছেন তাই লাইনে দাঁড়িয়ে পড়েছেন।
