Dipsita Dhar’s Campaign: দীপ্সিতার ছবিতে লিখে ‘মিথ্যাচারিণী’ রাস্তায় প্রতিবাদ, দেখুন...
দীপ্সিতা ধর, সিপিএম নেতাImage Credit source: Tv9 Bangla

Dipsita Dhar’s Campaign: দীপ্সিতার ছবিতে লিখে ‘মিথ্যাচারিণী’ রাস্তায় প্রতিবাদ, দেখুন…

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 18, 2026 | 8:30 PM

তাঁর দাবি, নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক অস্থায়ী কর্মী সময় মতো বেতন পান না। বামেরা ক্ষমতায় এলে স্থায়ীকরণ তো হবেই, সময় মতো মিলবে বেতন। তবে পুরসভার একাংশ কর্মীদের দাবি, দীপ্সিতা মিথ্যা কথা বলছেন। এরপরই প্রতিবাদে নামলেন তাঁরা।

চাকরি আশ্বাস, বেতনের আশ্বাস…বরাবরই বামেরা দিয়ে থাকে। নিজেদের ইস্তাহারেও তার অন্যথা হয়নি। আর ভোটের প্রচারেও প্রার্থীরা একই প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েই বিপাকে সিপিএম নেত্রী। তাঁর দাবি, নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক অস্থায়ী কর্মী সময় মতো বেতন পান না। বামেরা ক্ষমতায় এলে স্থায়ীকরণ তো হবেই, সময় মতো মিলবে বেতন। তবে পুরসভার একাংশ কর্মীদের দাবি, দীপ্সিতা মিথ্যা কথা বলছেন। এরপরই প্রতিবাদে নামলেন তাঁরা।

Follow Us