Srijan on Pratik-Ur: ‘লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন’, বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 23, 2026 | 12:16 PM

মনের ভিতর দু’দিন ধরে চলা উথালপাতাল এখন শান্ত হয়েছে, তাই খানিকটা মনের কথা বলতে পারলেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিপিএমের আরেক তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। তিনি এও বলেছেন, প্রতীক উর ক্লোজ চ্যাপটার। সঙ্গে আরও সংযোজন, "লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন।"

প্রতীক-উরের তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়েছে। বন্ধুকে বোঝানো তাঁর সমস্ত চেষ্টা-প্রয়াস ব্যর্থ হয়েছে, তাঁর কথামতো ব্যর্থ হয়েছে ‘বন্ধুত্বও’, মনের ভিতর দু’দিন ধরে চলা উথালপাতাল এখন শান্ত হয়েছে, তাই খানিকটা মনের কথা বলতে পারলেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিপিএমের আরেক তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। তিনি এও বলেছেন, প্রতীক উর ক্লোজ চ্যাপটার। সঙ্গে আরও সংযোজন, “লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন।”