বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
'রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল'-এর যা নিয়ম রয়েছে, তার মধ্যে AICPI অর্থাৎ 'অল্ ইন্ডিয়া কনজিউমার প্রাইজ় ইনডেক্সে'র নিয়মও রয়েছে। এটাই রাজ্য সরকার মানতে চাইছিল না। মূলত 'রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স' রুলে কয়েক বছরের জন্য একটা শতাংশের কথা উল্লেখ ছিল, পরে সেটা আর উল্লেখিত ছিল না, কখন কখন দেওয়া হবে।
ডিএ মামলায় আজকের সুপ্রিম কোর্টের রায়ের পয়েন্ট:
১. ২৫ শতাংশ ডিএ এখনই রিলিজ করতে হবে রাজ্যকে।
২. বাকি ৭৫ শতাংশের জন্য চার সদস্যের কমিটি গঠন হয়েছে। তারা রাজ্য সরকারের সঙ্গে ‘মোডালিটিস ওয়ার্কআউট’ করবেন। ৬ মার্চের মধ্যে বাকি বকেয়া কীভাবে দিতে হবে তার রূপরেখা চূড়ান্ত করবে কমিটি।
৩. ৩১ মার্চের মধ্যে বাকি ৭৫%শের প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে।
২০০৮ সালের পর যাঁরা অবসর করেছেন, তাঁরাও ডিএ পাবেন। নির্ধারিত শতাংশের ভিত্তিতে। ২০০৮-২০১৯ সাল পর্যন্ত সমস্ত ডিএ মেটাতে হবে রাজ্যকে।
৪. ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল’-এর যা নিয়ম রয়েছে, তার মধ্যে AICPI অর্থাৎ ‘অল্ ইন্ডিয়া কনজিউমার প্রাইজ় ইনডেক্সে’র নিয়মও রয়েছে। এটাই রাজ্য সরকার মানতে চাইছিল না। মূলত ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স’ রুলে কয়েক বছরের জন্য একটা শতাংশের কথা উল্লেখ ছিল, পরে সেটা আর উল্লেখিত ছিল না, কখন কখন দেওয়া হবে। এটাকেই ইস্যু করছিল রাজ্য। অর্থাৎ রোপা এবং এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে।