Messi Statue: কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 26, 2026 | 3:57 PM

লেকটাউনে দুলতে থাকা মেসির মূর্তি ভাঙা যাবে না। নিরাপত্তার স্বার্থে সেটিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতর থেকে। সম্পূর্ণ অক্ষতভাবে মূর্তিটিকে নামিয়ে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দু'দিকে গুরুত্বপূর্ণ রাস্তা থাকায় ৪৪ ফুট মূর্তি নিরাপদে কীভাবে নামানো হবে, তা নিয়ে ভাবনায় পূর্ত দফতর।

লেকটাউনে দুলতে থাকা মেসির মূর্তি ভাঙা যাবে না। নিরাপত্তার স্বার্থে সেটিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতর থেকে। সম্পূর্ণ অক্ষতভাবে মূর্তিটিকে নামিয়ে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দু’দিকে গুরুত্বপূর্ণ রাস্তা থাকায় ৪৪ ফুট মূর্তি নিরাপদে কীভাবে নামানো হবে, তা নিয়ে ভাবনায় পূর্ত দফতর। ইতিমধ্যেই শিল্পী মন্টি পালের সঙ্গে যোগাযোগ করেছে পূর্ত দফতর। অক্ষত অবস্থায় মেসির মূর্তি নামাতে শিল্পীর সাহায্য নেওয়া হবে।

Published on: May 26, 2026 03:56 PM
Follow Us