AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপ্রিম কোর্টে মমতা, তীব্র আক্রমণ  সুকান্ত মজুমদারের

সুপ্রিম কোর্টে মমতা, তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 04, 2026 | 6:16 PM

Share

সুকান্ত বলেন, “রাজ্যের কাছ থেকে ক্লাস ২ অবজারভার চাওয়া হয়েছিল। আপনারা দেননি বলেই কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার দেওয়া হয়েছিল। কাউকে তো কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এইসব। ক্যামেরাকে নিজের দিকে টানার একটা চেষ্টা মাত্র। আমরা পুরো বছর দেখি। দিল্লির লোকজনও দেখুন। আপনাদেরও মনোরঞ্জন হয়ে যাক। আমরা তো সারা বছরই দেখি খিঁচ মেরি ফোটো-খিঁচ মেরি ফটো।”

এসআইআর (SIR) ইস্যুতে মামলাকারী হিসাবে আজ প্রধান বিচাপতি সূর্য কান্ত, , বিচারপতি বিপুল এম পাঞ্চোলি এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই বিষয়টিকেই নাটক বলে তীব্র আক্রমণ বিজেপি-র। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এই নাটক বাঙালিরা রোজ দেখেন। এবার দিল্লিবাসীও দেখুন। সুকান্ত বলেন, “রাজ্যের কাছ থেকে ক্লাস ২ অবজারভার চাওয়া হয়েছিল। আপনারা দেননি বলেই কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার দেওয়া হয়েছিল। কাউকে তো কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এইসব। ক্যামেরাকে নিজের দিকে টানার একটা চেষ্টা মাত্র। আমরা পুরো বছর দেখি। দিল্লির লোকজনও দেখুন। আপনাদেরও মনোরঞ্জন হয়ে যাক। আমরা তো সারা বছরই দেখি খিঁচ মেরি ফোটো-খিঁচ মেরি ফটো।