নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই ‘চিতাভস্ম’ নিয়ে সুপ্রিম দরজায় কন্যা অনিতা

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 11, 2026 | 9:29 PM

নেতাজির অন্তর্ধান রহস্যের জট এখনও কাটেনি। ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন। আবার তা মানতে চান না অনেক নেতাজি বিশেষজ্ঞই। এই অবস্থায় জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির ‘চিতাভস্ম’ ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। জাপান থেকে নেতাজির চিতাভস্ম ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

Follow Us
Loading...
Unable to load recommendations.