বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 05, 2026 | 5:25 PM

দু’দশক পর কলকাতায় আসতে পেরেছেন। আর তিলোত্তমায় পা দিয়েই একাধিক জায়গায় সংবর্ধনা পেয়েছেন। মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি। বুধবার কলকাতা ছাড়ার সময় সে কথাই জানিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, শীঘ্রই কলকাতায় আসবেন। বাংলাদেশেও তিনি ফিরতে চান বলে জানিয়ে গেলেন। তবে আপাতত ভারতেই থাকবেন বলে জানালেন। এদিন কলকাতা ছাড়ার পথে বিমানবন্দরে তসলিমা বলেন, “৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না। আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।” তাহলে কি ভারতেই থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন বাংলাদেশি লেখিকা। বলে দিলেন, “আপাতত ভারতেই থাকব।”

দু’দশক পর কলকাতায় আসতে পেরেছেন। আর তিলোত্তমায় পা দিয়েই একাধিক জায়গায় সংবর্ধনা পেয়েছেন। মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি। বুধবার কলকাতা ছাড়ার সময় সে কথাই জানিয়ে গেলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, শীঘ্রই কলকাতায় আসবেন। বাংলাদেশেও তিনি ফিরতে চান বলে জানিয়ে গেলেন। তবে আপাতত ভারতেই থাকবেন বলে জানালেন।

এদিন কলকাতা ছাড়ার পথে বিমানবন্দরে তসলিমা বলেন, “৩২ বছর আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই। কিন্তু, ফিরতে দেওয়া হয় না। আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনও বৈধ নথি নেই যাওয়ার।” তাহলে কি ভারতেই থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন বাংলাদেশি লেখিকা। বলে দিলেন, “আপাতত ভারতেই থাকব।”

Follow Us
Loading...
Unable to load recommendations.