AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দফায় দফায় উত্তেজনা পিলখানায়, অধরা অভিযুক্ত

দফায় দফায় উত্তেজনা পিলখানায়, অধরা অভিযুক্ত

Subrata Banerjee

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 26, 2026 | 4:59 PM

Share

হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় অভিযান হাওড়া সিটি পুলিশের।তবে মূল অভিযুক্তরা এখন অধরা। আর তাতেই বাড়ছে ক্ষোভ। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তকরণের পরও কীভাবে এখনও গ্রেফতার করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যে মূল অভিযুক্ত হারুনের সঙ্গে এলাকার বিধায়কের ছবি প্রকাশ্যে আসায় পারদ চড়েছে। 

পিলখানা গুলি করে খুনকাণ্ডে তিন জন আটক। পুলিশ জানিয়েছে, তাদের নাম মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন। কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত হারুন খান ঘনিষ্ঠ। এরা হারুন খান ও রোহিতকে খুনের ঘটনার পর পালাতে ও আশ্রয় দিতে সাহায্য করেছিল। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অভিযান চালিয়ে আটক করে তিনজনকে। চলছে জিজ্ঞাসাবাদ। হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় অভিযান হাওড়া সিটি পুলিশের।তবে মূল অভিযুক্তরা এখন অধরা। আর তাতেই বাড়ছে ক্ষোভ। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তকরণের পরও কীভাবে এখনও গ্রেফতার করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যে মূল অভিযুক্ত হারুনের সঙ্গে এলাকার বিধায়কের ছবি প্রকাশ্যে আসায় পারদ চড়েছে।