বাহিনী-বৈঠকে কমিশন-রাজ্য, আর সেখানেই রাজ্য প্রশাসনকে কড়া বার্তা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2026 | 6:02 PM

এবার কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের কাজে এসে যেন কেন্দ্রীয় বাহিনী বসে না থাকে। এদিকে, ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বলছে, নির্বাচন কমিশনের হাতে যদি বাহিনীর নিয়ন্ত্রণ থাকে, তাহলে কাজ হবে। আর বাহিনী রাজ্যের নিয়ন্ত্রণে থাকলে, কোনওদিনই কাজ করতে পারবে না। অন্যদিকে, তৃণমূলের দাবি, বাহিনী এনে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।

কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। সরাসরি কাজে পাঠাতে হবে। রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখারও অভিযোগ উঠেছে। তবে, এবার কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের কাজে এসে যেন কেন্দ্রীয় বাহিনী বসে না থাকে। এদিকে, ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বলছে, নির্বাচন কমিশনের হাতে যদি বাহিনীর নিয়ন্ত্রণ থাকে, তাহলে কাজ হবে। আর বাহিনী রাজ্যের নিয়ন্ত্রণে থাকলে, কোনওদিনই কাজ করতে পারবে না। অন্যদিকে, তৃণমূলের দাবি, বাহিনী এনে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।

Published on: Feb 24, 2026 06:01 PM