Modi ate Jhalmuri: মোদীকে ঝালমুড়ি খাওয়ানো সেই বিক্রেতাকে পাকিস্তান-বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে খুনের হুমকি
কিন্তু, মাস ঘুরতে না ঘুরতেই নয়া আতঙ্কে বিক্রম। অচেনা নম্বর থেকে তাঁকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে। খুনের হুমকি দেওয়া মেসেজও পেয়েছেন। পরিস্থিতিতে আতঙ্কে দোকানে বসছেন না ওই ঝালমুড়ি বিক্রেতা। ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ। কিন্তু, মাস ঘুরতে না ঘুরতেই নয়া আতঙ্কে বিক্রম। অচেনা নম্বর থেকে তাঁকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে। খুনের হুমকি দেওয়া মেসেজও পেয়েছেন। পরিস্থিতিতে আতঙ্কে দোকানে বসছেন না ওই ঝালমুড়ি বিক্রেতা। ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
Follow Us
Loading...
Unable to load recommendations.